[ দেশজুড়ে ]
ইজতেমা মাঠে হামলার প্রতিবাদে মুক্তাগাছায় সমাবেশ
ইজতেমা মাঠে তাবলিগিদের ওপর সাদপন্থীদের হামলার প্রতিবাদ।
টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে ঘুমন্ত তাবলিগি ভাইদের (জুবায়েরপন্থী) ওপর সাদপন্থীদের বর্বরোচিত সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদসহ অবাঞ্চিত ঘোষণার দাবিতে ময়মনসিংহের মুক্তাগাছায় বিশাল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার দুপুর পৌনে ৩টা থেকে উপজেলার ৩নং তারাটি ইউনিয়নের উলামায়ে কেরাম ও তৌহিদি জনতার উদ্যোগে খামারের বাজার জামিয়া হুছাইনিয়া মাদরাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
এতে সভাপতিত্ব করছেন ৩নং তারাটি ইউনিয়ন ইত্তেফাকুল উলামার সভাপতি মাওলানা অলিউল্লাহ। এছাড়াও ইত্তেফাকুল উলামা তারাটি ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা আইয়ুব আলী এবং জামিয়া হুছাইনিয়া মাদরাসার মোহতামিম মাওলানা হাবিবুর রহমান (জুবায়েরপন্থী)-সহ ইউনিয়নের সব মসজিদ-মাদরাসার ইমাম-খতিব ও স্থানীয় আলেম-উলামাগণ উপস্থিত রয়েছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!