মঙ্গলবার সকালে ওই উপজেলায় ‘Hafez Omar Farooq’ নামের একটি ফেসবুক আইডি থেকে এই গুজব ছড়ানো হয়। অনুসন্ধানে জানা যায়, ওই উপজেলায় এমন কোনো ঘটনা ঘটেনি।
ছড়িয়ে পড়া ফেসবুক পোস্টে বলা হয়, ‘আজ ৩১শে ডিসেম্বর ২০২৪ জামালপুর জেলার ইসলামপুর থানায় মসজিদে তালিম করার অপরাধে জুবায়েরপন্থী হেফাজতিরা মাওলানা সাদ সাহেবের এক অনুসারীকে কিল-ঘুষি মারতে মারতে শহিদ করে দিয়েছেন’। পরবর্তীতে এ পোস্ট নিয়ে নিয়ে উভয় গ্রুপে সমর্থকদর মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
.png)
ওই পোস্টের কমেন্ট বক্সে ‘Hafez Omar Farooq’ নামের ফেসবুক আইডি থেকে ‘হাজি আলী আকবর’ নাম উল্লেখ করে হত্যা করার কথাও জানানো হয়।
অনুসন্ধানে জানা যায়, ইসলামপুর উপজেলায় এমন কোনো ঘটনা ঘটেনি। গাইবান্ধা জেলার ফুলঝুরি উপজেলার হলদিয়া ইউনিয়নের একটি ঘটনাকে ইসলামপুর উপজেলার ঘটনা বলে প্রচার করা হয়। এদিকে, হাফেজ ওমর ফারুককেও চিহ্নিত করা যায়নি।