ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লোহাগড়ায় বাঁশ ব্যবসায়ীকে কুপিয়ে জখম

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৫, ১ জানুয়ারি ২০২৫
লোহাগড়ায় বাঁশ ব্যবসায়ীকে কুপিয়ে জখম
আহত বাঁশ ব্যবসায়ী মো. লিটন কাজী -ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলের লোহাগড়ায় মো. লিটন কাজী নামে এক বাঁশ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা বাঁশের হাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মো. লিটন কাজী উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের মো. মিজানুর কাজীর ছেলে।

স্থানীয় ও আহতের স্বজন সূত্রে জানা গেছে, বাঁশ ব্যবসায়ী লিটন কাজী উপজেলার এড়েন্দা হাটে প্রতি শনিবার ও মঙ্গলবার বাঁশ কেনাবেচা করে থাকেন। মঙ্গলবার সকালে এড়েন্দা হাটে বাঁশ কেনার জন্য আসেন তিনি। সকাল ১০টার দিকে একদল দুর্বৃত্ত তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

Advertisement

পরে তার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেয়ার পরামর্শ দেন।

লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: লোহাগড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!