ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৮, ১ জানুয়ারি ২০২৫
মুন্সীগঞ্জে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জে বছরের প্রথম দিন বই বিতরণ শুরু হয়েছে। সকাল থেকে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শুরু হয়। এরমধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির পাঠ্যবই সব শিক্ষাপ্রতিষ্ঠানে দেওয়া হলেও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা নতুন বই পাচ্ছে না। বছরের শুরুতে বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। 

বুধবার মুন্সীগঞ্জ পৌরসভার মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্ল্যাহ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান।

Advertisement

মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি মোহাম্মদ আজহার হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মুনতাসির মাহফুজ, সদর উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মোমিন মিঞা ও মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!