নিহত বৃদ্ধা ফজিলা খাতুন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাগনলতা গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী। অপরদিকে, নিহত ভ্যানচালক বৃদ্ধ আমানুল্লাহ সাতক্ষীরা সদর উপজেলার লাভসাহ ইউনিয়নের তালতলা গ্রামের মৃত বরকতুল্লাহর ছেলে।
জানা গেছে, ফজিলা খাতুন বাগনলতা গ্রামে মেয়ে রোকেয়া খাতুনের বাড়িতে বসবাস করতেন। বুধবার সকালে বাড়ির ছাদে কাপড় শুকানোর সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে ঘটনাস্থলে মারা যান।র প্রস্তুতি নিচ্ছি।
.png)
কালীগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এদিকে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃদ্ধ আমানুল্লাহ ভ্যানে করে ভুষির বস্তা নিয়ে পাটকেলঘাটার দিক থেকে সাতক্ষীরায় আসছিলেন। পথিমধ্যে দুপুর ১২টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী এমাদ পরিবহনের একটি গাড়ি পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে আমানুল্লাহ নিহত হন।
পাটকেলঘাটা থানার এসআই এমদাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।