[ দেশজুড়ে ]
বিয়ের অনুষ্ঠানে উচ্চশব্দে গান বাজানোয় দুই হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জের সদর উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে উচ্চশব্দে গান বাজানোয় এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার রাতে মাঠপাড়া এলাকার রোমান হোসেনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিলো। এতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশ সংক্রান্ত স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান অভিযান চালিয়ে রোমান হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারী জাকির হোসেন বলেন, মোবাইল কোর্ট পরিচালনাকালে ম্যাজিস্ট্রেট শব্দের মাত্রা পরিমাপ করে ১০৪ ডেসিবেল তীব্রতা শনাক্ত করেন। যা অনুমোদিত শব্দের মাত্রার দ্বিগুণেরও বেশি। এ কারণে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ১৮ বিধি অনুযায়ী এই অর্থদণ্ড আরোপ করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!