গ্রেফতারকৃত আসামি হলেন- উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো. জহুরুল ইসলাম (৪২)।
উল্লাপাড়া থানা সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত জহুরুল ইসলাম দীর্ঘদিন দেশের বাইরে পলাতক ছিলেন। পূর্ণিমা রাণী শীল গণধর্ষণ মামলায় অভিযুক্ত আসামি তিনি। গতকাল শুক্রবার রাতে উল্লাপাড়া থানা পুলিশ অভিযুক্ত জহুরুলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
.png)
প্রসঙ্গত, ২০০১ সালের ৮ অক্টোবর সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার জেরে ৮ম শ্রেণির ছাত্রী পূর্ণিমা রাণী শীলের বাড়িতে হামলা চালায় কতিপয় সন্ত্রাসী। তারা ভিকটিম ও তার মা-বাবা-ভাইকে বেধড়ক মারধর করে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে পূর্ণিমাকে জোর করে ধরে নিয়ে একটি কচুক্ষেতে ফেলে গণধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের বাবা অনিল চন্দ্র বাদী হয়ে ১৬ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় মামলা করেন। ওই মামলায় বিজ্ঞ বিচারক ১১ জন আসামিকে যাবজ্জীবন সাজা এবং প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করেন। এ মামলায় এরমধ্যে ৯ জন কারাগারে আছেন। এরপর একজন গ্রেফতার হলেন। এখন বাকি একজন পলাতক আছেন।