[ দেশজুড়ে ]
হালুয়াঘাটে ফিডের দোকানে অগ্নিকাণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় পোল্ট্রি ও ফিস ফিডের দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাস্থ ৯ ধারা ইউনিয়নে ধারা বাজারে এরশাদ পোল্ট্রি এন্ড ফিস ফিডের দোকানে আগুন লাগার খবর পাওয়া যায়। তবে বিস্তারিত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
ওই দোকানের স্বত্বাধিকারী হলেন এরশাদ আলী। তার বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কুতিকুড়া গ্রামে বলে জানা গেছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!