[ দেশজুড়ে ]
মেহেরপুরে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি কমিটি ঘোষণা
ফাইল ছবি
কেন্দ্রীয় জাতীয় নাগরিক কমিটি কর্তৃক মেহেরপুর সদর উপজেলার ১৪৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, কেন্দ্রীয় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন কর্তৃক জুলাই-২০২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহত আন্দোলনকারীদের সমন্বয়ে ১৪৩ সদস্যবিশিষ্ট মেহেরপুর সদর উপজেলার প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়। জাতীয় নাগরিক কমিটি ছাত্র রাজনৈতিক সংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে গঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক ছাত্রদের মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে মেহেরপুর জেলার সদর উপজেলার প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়।
.png)
উল্লেখ্য, প্রতিনিধি কমিটিতে কাউকে কোনো পদ-পদবী প্রদান করা হয়নি। কমিটির সদস্যদের প্রাপ্ত তথ্যমতে প্রথমত: উপজেলাপর্যায়ে কমিটি ঘোষণা করার পরবর্তীতে জেলা পর্যায়ে জাতীয় নাগরিক কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!