[ দেশজুড়ে ]
কিশোর অপহরণের নেপথ্যে আরেক কিশোর!
চান্দগাঁও থানা -ফাইল ফটো
কিশোর অপহরণের ঘটনায় আসিফ হোসেন নামে আরেক কিশোরকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা পুলিশ।
শনিবার (৪ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ভূঁইয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত কিশোরকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসিফ হোসেন ঐ এলাকার বাসিন্দা। থাকতেন চান্দগাঁও থানার ময়দার মিল এলাকায়।
চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিন বলেন, ঋতু নাথ নামে এক কিশোর অপহরণের ঘটনায় তার অভিভাবক থানায় মামলা করেন। এরপর অভিযান চালিয়ে অপহৃত কিশোরকে উদ্ধার ও অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!