রোববার বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে উপজেলার নিংগইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সিয়ানি মধ্যপাড়া এলাকার মঞ্জুর রহমানের ছেলে নাদিম মাহমুদ (২৩) ও একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে রুবেল হোসন (২৪)। অপরদিকে, আহত সামসুদ্দিন একই এলাকার মৃত সাবের প্রামাণিকের ছেলে।
.png)
সিংড়া থানার ওসি আসমাউল হক জানান, বিকেলে নাদিম, রুবেল ও সামছুদ্দিন মোটরসাইকেলযোগে বগুড়া থেকে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়া উপজেলার নিংগইন এলাকায় একটি গাড়িকে ওভারটেক করার সময় সামনে আরেকটি গাড়ি এসে পড়ে। এ সময় একটি পিকআপভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু এবং একজন আহত হন।
পরে স্থানীয়রা আহত ও মরদেহ দুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।