ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে বহিষ্কৃত ছাত্রদল নেতার নেতৃত্বে ছিনতাই-অগ্নিসংযোগ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪২, ৬ জানুয়ারি ২০২৫
গাজীপুরে বহিষ্কৃত ছাত্রদল নেতার নেতৃত্বে ছিনতাই-অগ্নিসংযোগ
ছিনতাই -প্রতীকী ছবি

গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ইমন আহমেদের নেতৃত্বে ১০/১৫ জনের একদল দুর্বৃত্ত এক গার্মেন্টসকর্মীর নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করেছে বলে জানা গেছে।

রোববার রাত ৭টার দিকে সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের দক্ষিণ ডগরি এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, ছিনতাইকালে শরীফ নামের এক স্থানীয় ডিস ব্যবসায়ী তাদের বাধা প্রদানের চেষ্টা করলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। এছাড়াও মোটরসাইকেলসহ ডিস-ইন্টারনেট অফিসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত শরিফ বর্তমানে গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

উল্লেখ্য, রাজনৈতিক পট পরিবর্তনের পর গত নভেম্বর-২৪ মাসে চাঁদাবাজি, দোকান ভাঙচুর এবং লুটপাটসহ বিভিন্ন অভিযোগে উপজেলা ছাত্রদল কর্তৃক ইমনকে মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ হতে বহিষ্কার করা হয় বলে জানা যায়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!