ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভূঞাপুরে ছাত্রলীগের সমর্থক গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৬, ৬ জানুয়ারি ২০২৫
ভূঞাপুরে ছাত্রলীগের সমর্থক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করায় টাঙ্গাইলের ভূঞাপুরে হাসান আলী (৩৬) নামে ছাত্রলীগের এক সমর্থককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার সকালে তাকে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করেছে ভূঞাপুর থানা পুলিশ। এর আগে, রোববার রাতে পৌর শহরের ছাব্বিশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাসান আলী পৌর শহরের ছাব্বিশা গ্রামের হামেদ আলী খানের ছেলে। তিনি ছাত্রলীগের সমর্থক।

জানা গেছে, শনিবার (৪ জানুয়ারি) নিষিদ্ধ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। সেদিন রাতে ইবরাহীম খাঁ সরকারি কলেজ ছাত্রলীগের বেশ কয়েকজন কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে এবং সে ভিডিও ফেসবুকে পোস্ট করেন, যা ভাইরাল হয়।

Advertisement

এ ব্যাপারে ভূঞাপুর থানার ওসি জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের খবর পেয়ে অভিযান চালালে সে সময় তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। ছাত্রলীগের সমর্থক হাসানের নামে টাঙ্গাইল সদর থানায় নাশকতার মামলা থাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সোমবার সকালে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!