ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে আসছেন আজহারী, ১০ লাখ মানুষের জন্য প্রস্তুত মাঠ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৪, ৮ জানুয়ারি ২০২৫
সিলেটে আসছেন আজহারী, ১০ লাখ মানুষের জন্য প্রস্তুত মাঠ
ইনসেটে মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার থেকে ৩ দিনব্যাপী শুরু হতে যাচ্ছে যশোর জেলার সর্ববৃহৎ ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরইমধ্যে ১০ লাখ মানুষের জন্য মাঠ প্রস্তুত করেছেন আয়োজকরা।

আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে আয়োজিত আগামী ৯, ১০ ও ১১ জানুয়ারি সিলেট এমসি কলেজ মাঠে ৩ দিনব্যাপী ৩৬তম এই তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে। এই মাহফিল ঘিরে সিলেট এমসি কলেজ মাঠ নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আয়োজক ও স্থানীয় প্রশাসন।

ওই তাফসিরুল কোরআন মাহফিলের শেষদিনে প্রধান মুফাসসির হিসেবে আলোচনা পেশ করবেন জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী। এই মাহফিলকে ঘিরে এরইমধ্যে সিলেটজুড়ে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

Advertisement

মাহফিল কমিটি সূত্রে জানা গেছে, মাহফিলকে ঘিরে এরইমধ্যে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাঠ প্রস্তুতিসহ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কাজ চলছে। পোস্টারিং, বিলবোর্ড ও মহানগরীর বড় বড় ডিজিটাল স্ক্রিন ও সাইনবোর্ড ছাড়াও অনলাইন, অফলাইনে ব্যাপক প্রচারণা চলছে।

এদিকে, কয়েক লাখ লোক সমাগমের কথা চিন্তা করে এরইমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও মাহফিলের আয়োজক কমিটি দফায় দফায় বৈঠকে বসেছেন। জনভোগান্তি এড়াতে ও মাফফিলে আগতদের জন্য ব্যবস্থা ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন তারা।

শাহজাহান আলী নামে মাহফিলের এক আয়োজক বলেন, আঞ্জুমানে খেদমতে কোরআনের মাহফিল হবে এ যাবৎকালের সবচেয়ে বড় মাহফিল। এই মাহফিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদির স্মৃতিবিজড়িত মাহফিল। আমরা ধারণা করছি, কম হলেও এখানে ১০ লাখ লোকের সমাগম হবে। এই বিপুল পরিমাণ মানুষের নিরাপত্তা ও তাদের সুব্যবস্থার জন্য আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করবে। আমরা শুধু মাঠের জন্য ২৩০০ এর অধিক স্বেচ্ছাসেবক বাহিনী রেখেছি। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট যারাই আছেন তাদের সহযোগিতা আমরা পাচ্ছি। মাঠের সব প্রস্তুতি এরইমধ্যে শেষের দিকে আছে। আমরা সিলেটের ধর্মপ্রাণ মানুষকে আবারো এই মাহফিলে আমন্ত্রণ জানাচ্ছি।

সিলেট বিদ্যুৎ বিভাগ বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির বলেন, আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কাজ করছি। এখানে এরইমধ্যে আমরা ২৫০ কেভি ট্রান্সফরমার বসিয়েছি। এছাড়া সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের একটি টিম কাজ করবে।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম বলেন, মিজানুর রহমান আজহারীর মাহফিলকে ঘিরে সিলেট মহানগর এলাকায় প্রচুর লোক সমাগম হবে। ধারণা করা হচ্ছে অন্তত ১০ লাখ লোক এই মাহফিলে আসবেন। তাদের সার্বিক নিরাপত্তার বিষয়ে সিলেট মহানগর পুলিশ কাজ করছে। সাদা পোশাকে আমাদের সদস্যরা কাজ করবেন। আমরা অতিরিক্ত ফোর্স মোতায়েন করব। ট্রাফিক বিভাগসহ আমাদের বিভিন্ন ইউনিট এরইমধ্যে আয়োজক কমিটিসহ অন্যান্য বাহিনীর সঙ্গে এই বিষয়ে কাজ শুরু করেছে। এখানে আগতরা যাতে নির্বিঘ্নে মাহফিল উপভোগ করতে পারেন সেই বিষয়টি আমাদের কাছে গুরুত্বপূর্ণ।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!