ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পীরগঞ্জে সরকারি জমি দখল, ৩ জনের কারাদণ্ড

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৭, ৮ জানুয়ারি ২০২৫
পীরগঞ্জে সরকারি জমি দখল, ৩ জনের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারি জমি দখল করার অপরাধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকসহ ৩ জনকে ১৫ দিন করে বিনাশ্রম জেল ও ৫শ’ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো তিনদিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রমিজ আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ দণ্ডাদেশ দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, রামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ভবানীপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে নওসাদ আলম (৪১) ওরফে লিয়ন, একই গ্রামে আবুল কাশেমের ছেলে আক্তার আলম (৩৫) এবং কোষাবন্দরপাড়া গ্রামের মফিজ উদ্দিন ছেলে মানিক (৪৩)। থানা পুলিশের মাধ্যমে তাদের ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম জানান, উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের সতীর ঘাট শ্মশান কালী মন্দি এলাকায় অবৈধভাবে সরকারি জমি দখল করার অপরাধে ভূমি অপরাধ ও প্রতিকার আইনে তাদের জেল ও জরিমানা করা হয়। 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জেল জরিমানা বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। তথ্য উপাত্ত সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!