ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

মাদক ব্যবসায়ীর তিন বছরের কারাদণ্ড

আদালত প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪২, ৭ জানুয়ারি ২০২৫
মাদক ব্যবসায়ীর তিন বছরের কারাদণ্ড
ছবি: প্রতীকী

রাজধানীর চকবাজার মডেল থানা এলাকায় ৩৩৬ বিয়ার ক্যান জব্দের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জাকির হোসেন মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

মঙ্গলবার ঢাকার ১১তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নুসরাত জাহান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির হন। রায় শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। সংশ্লিষ্ট আদালত সূত্রে বিষয়টি জানা গেছে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১০ মার্চ রাজধানীর চকবাজার মডেল থানার রাজারঘাট বেড়িবাঁধ এলাকা দিয়ে ৪টি পলিথিনের ব্যাগে করে ১৪ কেসে ৩৩৬টি বিয়ার ক্যান বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন আসামি জাকির হোসেন মোল্লা। এ সময় চকবাজার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে বিয়ারসহ আটক করে। এ ঘটনায় ঐ দিনই তার বিরুদ্ধে চকবাজার মডেল থানায় পুলিশের উপপদির্শক এসএম জাকির হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। 

Advertisement

মমালাটি তদন্ত করে ২০১৮ সালের ২৯ মার্চ আসামি জাকির হোসেন মোল্লার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন চকবাজার মডেল থানার উপপরিদর্শক মল্লিক আব্দুল হালিম। এরপর ২০১৮ সালের ২৭ মে মামলাটির চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে ১২ জনের মধ্যে ৪ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!