ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ওসমানী বিমানবন্দরে অধিকৃত ভূমির টাকা প্রাপ্তির দাবিতে অবস্থান

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৬, ৮ জানুয়ারি ২০২৫
ওসমানী বিমানবন্দরে অধিকৃত ভূমির টাকা প্রাপ্তির দাবিতে অবস্থান
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অধিকৃত ভূমির টাকা প্রাপ্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন এলাকার ভুক্তভোগীরা। 

বুধবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে এই কর্মসূচি পালন করা হয়। সিলেট সদর উপজেলার বিমানবন্দর এলাকাধীন লালবাগ, ধোপাগুল, আটকিয়ারী, চরচরিকান্দি, বড়শালা, ছালিয়া ও আঙ্গারুয়া গ্রামের ভুক্তভোগীরা এই কর্মসূচির আয়োজন করেন।

এতে বক্তারা বলেন, ২০২০ সালে বিমানবন্দর সম্প্রসারণ ও রাস্তা নির্মাণের জন্য তাদের ভূমি অধিগ্রহণ করা হলেও দীর্ঘ ৫ বছর ধরে তাদের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না। ফলে তারা তাদের বাড়ি-ঘর সম্প্রসারণসহ ভূমির ক্রয়-বিক্রয় থেকে সম্পূর্ণ বঞ্চিত রয়েছেন। অর্থাভাবে তাদের ছেলে-মেয়েদের লেখাপড়ার ও বিয়ে-সাদী বন্ধ হয়ে গেছে। এর আগে, তারা আরো কয়েকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন জানালেও তাদের দুর্ভোগ লাঘবে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

Advertisement

অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, ধোপাগুল লতিফিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম। আরো বক্তব্য রাখেন, সায়েস্তা মিয়া, ফিরোজ আলী, মন্তাজ আলী, কবির হোসেন, আব্দুল হাকিম ও আব্দুল নূর প্রমুখ।

অবস্থান কর্মসূচি শেষে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ অবস্থানকারীদের ডেকে নিয়ে তাদের বক্তব্য শোনেন এবং বলেন, ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে আগামী ফেব্রুয়ারি মাসের ভেতরেই বিষয়টি সুরাহা করে দিবেন।

এ সময় সীমার মধ্যে বিষয়টি সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ভুক্তভোগীরা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!