ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে আজহারীর মাহফিল, ৫ সড়কে যান চলাচলে বিধি নিষেধ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৫, ৮ জানুয়ারি ২০২৫
সিলেটে আজহারীর মাহফিল, ৫ সড়কে যান চলাচলে বিধি নিষেধ
ইনসেটে মিজানুর রহমান আজহারী।

সিলেটে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ৩ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। সিলেট নগরের এমসি কলেজ মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হবে। এতে ১০ লাখ মানুষের সমাগম হতে পারে। সে লক্ষ্যে কোরআন মাহফিলকে কেন্দ্র করে আগামী শনিবার সিলেটের পাঁচটি সড়ক দিয়ে যানবাহন চলাচলের জন্য নিরুৎসাহিত করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট মহানগর পুলিশ।

বুধবার বিকেলে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে পুলিশ কমিশনার মো. রেজাউল করিম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিলেটের শিবগঞ্জ থেকে টিলাগড় পয়েন্ট, শাহী ঈদগাহ থেকে বালুচর-গোপালটিলা-টিলাগড় পয়েন্ট, টিলাগড় পয়েন্ট থেকে মদনীবাগ বালুচর পয়েন্ট, টিলাগড় পয়েন্ট থেকে শাপলাবাগ আবাসিক এলাকার শেষ সীমানা, মেজরটিলা পূরবী আবাসিক এলাকা থেকে টিলাগড় পয়েন্ট পর্যন্ত আগামী ১১ জানুয়ারি সকাল ৮টা থেকে মাহফিল শেষ না হওয়া পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক ও পিকআপসহ সব প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

Advertisement

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ওইদিন আমরা এই পাঁচটি সড়কে যানচলাচলে নিরুৎসাহিত করছি। কারণ এমনিতি ওইদিন মানুষের খুব বেশি চাপ থাকবে। তার মধ্যে সড়কে যদি যান চলাচল থাকে, তাহলে মানুষ আর যান মিলে হ-য-ব-র-ল অবস্থা তৈরি হবে। তখন এটা সবার অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে। এই কারণে পুলিশের পক্ষ থেকে ওইদিন যান চলাচলে নিরুৎসাহিত করা হচ্ছে।

জানা যায়, আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে আয়োজিত আগামী ৯, ১০ ও ১১ জানুয়ারি সিলেট এমসি কলেজ মাঠে ৩ দিনব্যাপী ৩৬তম এই তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে। এই মাহফিল ঘিরে সিলেট এমসি কলেজ মাঠ নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আয়োজক ও স্থানীয় প্রশাসন।

ওই তাফসিরুল কোরআন মাহফিলের শেষদিনে প্রধান মুফাসসির হিসেবে আলোচনা পেশ করবেন জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী। এই মাহফিলকে ঘিরে এরইমধ্যে সিলেটজুড়ে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

মাহফিল কমিটি সূত্রে জানা গেছে, মাহফিলকে ঘিরে এরইমধ্যে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাঠ প্রস্তুতিসহ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কাজ চলছে। পোস্টারিং, বিলবোর্ড ও মহানগরীর বড় বড় ডিজিটাল স্ক্রিন ও সাইনবোর্ড ছাড়াও অনলাইন, অফলাইনে ব্যাপক প্রচারণা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!