ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোববার আশুগঞ্জে ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১০, ২১ ফেব্রুয়ারি ২০২৬
রোববার আশুগঞ্জে ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ফাইল ফটো

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার (২২ ফেব্রুয়ারি) ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

শনিবার (২১ ফেব্রুয়ারি) এক বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা আশুগঞ্জ উপজেলা এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ সাময়িক বন্ধ থাকবে উল্লেখ করে গ্রাহকদের অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কোম্পানিটি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!