ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় গভীর রাতে আগুনে পুড়ল ৩ দোকান

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৭, ২২ ফেব্রুয়ারি ২০২৬
কুষ্টিয়ায় গভীর রাতে আগুনে পুড়ল ৩ দোকান
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে একটি ফার্নিচার, একটি কম্পিউটার ও ফটোকপির দোকান ও একটি পল্লি চিকিৎসকের দোকান পুড়ে অন্তত ২৫-৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্তরা হলেন- ওই এলাকার আব্দুল খালেকের ছেলে জাকির হোসেন। তিনি কাঠ ও ফার্নিচার ব্যবসায়ী। ফজলু শেখের ছেলে ফয়সাল শেখ। তিনি কম্পিউটার ও ফটোকপি মেশিনের ব্যবসায়ী। অপরজন হলেন আলতাফ হোসেনের ছেলে শরিফ উদ্দিন।

Advertisement

ক্ষতিগ্রস্ত জাকিরের ভাই লালন হোসেন বলেন, আমার ভাইয়ের দোকানে কাঠ, ফার্নিচার, যন্ত্রপাতিসহ ১৫-২০ লাখ টাকার মালামাল ছিল। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। তার ভাষ্য, তিনটি দোকানে প্রায় ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।

কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আলী হোসেন ফোনে বলেন, খবর পেয়ে এসে দেখি আগুন জ্বলছে। সবার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা গেলেও তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো যাবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!