[ দেশজুড়ে ]
নারায়ণগঞ্জে প্রকাশ্যে গুলি করে ৩ লাখ টাকা ছিনতাই
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে প্রকাশ্যে ফাঁকা গুলি করে বিকাশ এজেন্টের কাছে থাকা ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বন্দরের লক্ষণখোলা এলাকার পাতাকাটা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার বিকাশ এজেন্ট রনি বন্দরের নবীগঞ্জ এলাকার রমজান আলীর ছেলে।
তিনি বলেন, সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় আসা মাত্র দুইজন পথরোধ করে। একজন আমার বুকে পিস্তল ঠেকিয়ে সঙ্গে থাকা সবকিছু দিয়ে দিতে বলে। এ সময় কাছে থাকা দুই লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে একটি মোটরসাইকেলে চড়ে দ্রুত তারা সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।
.png)
বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। এ ব্যাপারে এখনো কেউ কোনো অভিযোগ করেনি।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!