ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে ট্রাকচাপায় নিহত ২

দিনাজপুর প্রতিনিধি 
প্রকাশিত: ১২:১০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
দিনাজপুরে ট্রাকচাপায় নিহত ২
ছবি: সংগৃহীত

দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে ট্রাকচাপায় নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী উপজেলার ভিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফুলবাড়ী উপজেলার জামডাঙ্গা গ্রামের আইনুল হক (৫৩) ও বলিহরপুর গ্রামের রুনা খাতুন (২৩)। নিহত আইনুল হক পেশায় ভ্যানচালক ও রুনা খাতুন রাঙ্গামাটির প্রাণ কোম্পানির কর্মচারী।

জানা যায়, সকালে আইনুল হকের চার্জার ভ্যানে প্রাণ কোম্পানির কর্মচারী রুনা খাতুন যাচ্ছিলেন তিনজন। পথে ভিমপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালক আইনুল হক ও রুনা খাতুন নিহত হন। এ সময় আরো দুজন আহত হন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ট্রাকটি আটক করেছেন স্থানীয়রা।

Advertisement

ফুলবাড়ী থানার ওসি আব্দুল লতিফ শাহ জানান, ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!