গ্রেফতারকৃত মনির আহমদ (৩৫) শাহপরাণ থানার ইসলামপুর পলাশ কুটিরের মৃত আবদুর রউফের ছেলে।
র্যাব জানায়, মনির আহমদ ও তার সহযোগী মনসুর আলী তালুকদার এমটিআর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। গোলাপগঞ্জের যোগারকুল এলাকার বাসিন্দা মো. আরিফ আহমেদ ফেসবুকে বিজ্ঞাপন দেখে তাদের সঙ্গে যোগাযোগ করেন। আরিফ আহমদ লন্ডন যাওয়ার আগ্রহ প্রকাশ করলে মনির ও মনসুর ২৫ লাখ টাকার চুক্তি করে। ২-৩ মাসের মধ্যে তাকে লন্ডনে পাঠানোর আশ্বাস দেয় তারা। চুক্তি অনুযায়ী আরিফ প্রথমে তাদেরকে ৩ লাখ টাকা দেন এবং বাকি ২২ লাখ টাকা ভিসার পর দেওয়ার কথা ছিল। মনির ও মনসুর পাসপোর্টে ভিসা লাগিয়ে দেওয়ার পর পুরো টাকা প্রদান করেন আরিফ। গত ২১ ডিসেম্বর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাওয়ার সময় ইমিগ্রেশনে আরিফের ভিসাটি জাল হিসেবে ধরা পড়ে। এ ঘটনায় আরিফ ঢাকা বিমানবন্দর থানায় মানব পাচার আইনে মামলা দায়ের করেন।
.png)
ওই মামলার পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। তদন্তের পরিপ্রেক্ষিতে সোমবার মামলার আসামি মনির আহমদকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।