ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বগুড়ায় মোটরসাইকেল খাদে পড়ে প্রবাসীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৮, ৪ মার্চ ২০২৬
বগুড়ায় মোটরসাইকেল খাদে পড়ে প্রবাসীর মৃত্যু
প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শালগ্রাম ঈদগাহ মাঠসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার ডহরপুর গ্রামের রুবেল হোসেনের ছেলে মো. আকাশ (২৪)। তিনি প্রবাসে কর্মরত ছিলেন বলে পরিবার জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ মোটরসাইকেল নিয়ে ডহরপুর থেকে শালগ্রাম যাচ্ছিলেন। পথে শালগ্রাম এলাকায় পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফেরদৌস আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!