ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫০, ৬ মার্চ ২০২৬
গাজীপুরে ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু
নিহতরা। ছবি: সংগৃহীত

গাজীপুরের পুবাইল থানাধীন বাটপাড়া রেলগেট এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শেখ হাবিব বাপ্পী ও সজিব ভূঁইয়া। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে রেললাইন অতিক্রম করার চেষ্টা করছিলেন তারা। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে এসে মোটরসাইকেলে ধাক্কা দেয়। বিকট শব্দে মুহূর্তের মধ্যেই মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। মোটরসাইকেলে থাকা দুইজন রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

Advertisement

পুবাইল থানার ওসি আতিক হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!