[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার। ফাইল ফটো।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের শাহাজান মিয়া নামে এক হাজতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত শাহাজান মিয়া (৫০) জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
.png)
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলা সুপার মো. মজিবুর রহমান জানান, গত বছরের ১৫ ডিসেম্বর জিআর-৫৩২/২৫ বিজয়নগর থানার একটি মামলায় তাকে আদালত জেলা কারাগারে পাঠায়। শনিবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!