[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় ধানি জমি থেকে পাইপগান উদ্ধার
উদ্ধারকৃত পাইপগান।
ব্রাহ্মণবাড়িয়ায় ধানি জমি থেকে একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ছোটহরণ এলাকা থেকে পাইপগানটি উদ্ধার করা হয়। এ সময় একটি কার্তুজও উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, বুধবার অলিউর রহমান ও মুজিবুর রহমান নামে দুই ব্যক্তির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিতে আরিফ নামে একজন আহত হন। ধারণা করা হচ্ছে, সংঘর্ষের সময় পাইপগানটি ব্যবহার করা হয়।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি মো. মোজাফফর হোসেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!