মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে লক্ষীপাশা মাদরাসা মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ বয়বস্থাপনা অধিদফতরের আয়োজনে দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত হয়।
এর আগে, উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লক্ষীপাশা মাদরাসা মাঠে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশগ্রহণ করেন। পরে লক্ষীপাশা মাদরাসা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
.png)
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শরীফ মোহাম্মদ রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.মাসুম খান, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. ইমরান হোসেন, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সোহাগউজ্জামান, ফায়ার সার্ভিস স্টেশন লিডার মাসুদ পারভেজ, ফায়ার সার্ভিস প্রশিক্ষক শেখ আইয়ুব হোসেন ও পার্থ প্রতি মিত্র, লক্ষীপাশা মাদরাসার সুপার মুফতি মিরাজুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও লক্ষীপাশা মাদরাসার শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।