ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪১, ১১ মার্চ ২০২৬
কুমিল্লায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পানিতে ডুবে আয়মান (৭) ও আলজাইন (৫) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের বলাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আয়মান ও আলজাইন একই গ্রামের সৌদি প্রবাসী শামসুল আলমের সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, দুই ভাইকে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাদের না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের নতুন খনন করা একটি পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইদুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!