ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাগেরহাটে সড়ক দুর্ঘটনা: বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৫, ১৩ মার্চ ২০২৬
বাগেরহাটে সড়ক দুর্ঘটনা: বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর
ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপালে বেলাই ব্রিজ এলাকায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বর-কনেসহ ১৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিনগত গভীর রাতে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৪ জন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে ১০ জনের মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শুধু সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে প্রশাসনও এতে সম্মতি দেয়। মরদেহ হস্তান্তরের সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে নৌবাহিনীর সদস্যরা উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ ও স্বজনদের সহযোগিতা করেন।

Advertisement

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!