ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় কানিজ ফাতেমা হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২২:১১, ১৫ মার্চ ২০২৬
পাবনায় কানিজ ফাতেমা হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
ফাইল ফটো।

পাবনায় চাঞ্চল্যকর তরুণী গৃহবধূ কানিজ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুল ইসলাম (২২) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার পাবনার বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আবু সালেহ মো. সালাউদ্দিন খাঁ এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি রাকিবুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন এবং রায়ের পর তাকে জেল হাজতে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায, প্রায় ৬ বছর আগে পাবনার বেড়া উপজেলার সম্ভুপুর গ্রামের আব্দুর কাদেরের মেয়ে কানিজ ফাতেমার সঙ্গে সাঁথিয়া উপজেলার ফেচুয়ান গ্রামের মো. চাঁদু সেখের ছেলে রাকিবুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না এবং এ জন্য প্রায়ই রাকিবুল তার স্ত্রী কনিজ ফাতেমাকে মারধর করতেন। এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ১৪ মে রাতে রাকিবুল তার স্ত্রী কানিজ ফাতেমাকে শ্বাসরোধে হত্যার পর লাশ সাঁথিয়া উপজেলার সোনাতলা এলাকার ইছামতি নদীতে ফেলে দেয়। পরদিন পুলিশ তার লাশ উদ্ধার করে।

Advertisement

এ ঘটনায় নিহতের বাবা আব্দুল কাদের বাদী হয়ে বেড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও শুনানির পর রোববার এই মামলার রায় দেওয়া হয়। আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোকিবুল আলম লাবলু এবং বাদী পক্ষে ছিলেন পিপি অ্যাডভোকেট রাজিউল্লাহ রঞ্জু।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!