বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।
তিনি জানান, সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই ও দোহার দুটি এরাইভাল ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাইর একটি এরাইভাল ও একই রুটের একটি ডিপার্চার ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার শারজাহ থেকে আগত দুটি এরাইভাল ও শারজাহগামী দুটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়।
.png)
তবে সীমিত পরিসরে কিছু আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত চারটি এরাইভাল ফ্লাইট এবং তিনটি ডিপার্চার ফ্লাইট এদিন সচল ছিল।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১২৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।