ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জের ৫ গ্রামে ঈদুল ফিতর উদযাপন

মুন্সীগঞ্জ প্রতিনিধি  
প্রকাশিত: ১০:৩১, ২০ মার্চ ২০২৬
মুন্সীগঞ্জের ৫ গ্রামে ঈদুল ফিতর উদযাপন
ছবি: ডেইলি বাংলাদেশ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর  উদযাপন করেছেন মুন্সীগঞ্জের ৫ গ্রামে মানুষ। মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা, মোল্লাকান্দি ও শিলইসহ পাঁচটি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সকালে এসব এলাকার মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন। এতে অংশ নেয় ৪ শতাধিক মুসল্লি। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

স্থানীয়ভাবে অনুসৃত জাহাগীর তরিকার অনুসারীরা জানান, পৃথিবীর যে কোনো স্থানে নতুন চাঁদ দেখা গেলে সে অনুযায়ী ঈদ পালন করা উচিত। এই বিশ্বাস থেকেই তারা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে থাকেন।

Advertisement

এদিকে, প্রতি বছরের মতো এবারো এসব এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!