ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার 

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৫, ২৩ মার্চ ২০২৬
কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার 
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ মার্চ) ভোরে ভেড়ামারা উপজেলা মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর সেন্টার জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ভেড়ামারা উপজেলার সিয়াম ও হিমেল এবং নাটোরের লালপুর উপজেলার বাসিন্দা শামসুদ্দিন আহমেদ টেলু।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর সেন্টার জামে মসজিদের সামনে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। টহল টিম ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে ৩জন পালিয়ে যায়। পুলিশ বাকি তিনজনকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে একটি শুটার গান, দুই রাউন্ড গুলি, একটি চাইনিজ মাল্টিপুল চাপাতি, এক বোতল মদ, একটি আইফোন, লোহার পাইপ ও একটি সাদা প্রাইভেটকার উদ্ধার করে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, গ্রেফতারকৃত ৩ ডাকাতকে কুষ্টিয়া আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!