ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্দরবানে তেল-গ্যাসের দোকানে অগ্নিকাণ্ড, ৫০ লাখ টাকার ক্ষতি

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৪৯, ১৬ এপ্রিল ২০২৬
বান্দরবানে তেল-গ্যাসের দোকানে অগ্নিকাণ্ড, ৫০ লাখ টাকার ক্ষতি
ছবি: সংগৃহীত

বান্দরবান সদর উপজেলায় আগুন লেগে একটি তেল গ্যাসের দোকান ও ২টি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার রাত ৮টার দিকে শহরের বালাঘাটা স্বর্ণমন্দির এলাকায় ব্রিজের পাশে এ অগ্নিকাণ্ড ঘটে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে হঠাৎ করে বালাঘাটা স্বর্ণ মন্দিরের নিচের দোকানটিতে আগুনের ধোয়া দেখা যায় পরে মুহূর্তের মধ্যে তেল ও গ্যাসের বিস্ফোরণে দাও দাও করে আগুন জ্বলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিযন্ত্রণে আনে। ততক্ষণে দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুন কিভাবে লেগেছে সে বিষয়ে কিছু জানা না গেলেও ধারণা করা হচ্ছে অতিরিক্ত তাপের কারণে আগুন লেগেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা না গেলে ৫০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকের। 

Advertisement

বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী জানান, দোকানে তেল গ্যাস মজুদ ছিল অতিরিক্ত তাপের কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!