[ দেশজুড়ে ]
দামুড়হুদায় বজ্রাঘাতে স্কুলছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রাঘাতে তাজিমুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার সীমান্তবর্তী পার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাজিমুল ইসলাম পার কৃষ্ণপুর গ্রামের কাজিমুল ইসলামের ছেলে এবং মদনা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে তাজিমুল তার বাবার জন্য মাঠে খাবার নিয়ে যাচ্ছিল। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দর্শনা থানার ওসি (তদন্ত) হিমেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বজ্রপাত
লিংক সফলভাবে কপি হয়েছে!