এরই অংশ হিসেবে চকরিয়া অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন ও চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট, চকরিয়া সিনিয়র সিভিল জজ, আদালতের কর্মকর্তা-কর্মচারীদের অর্থায়নে উপজেলার বন্যাদুর্গত দুই শতাধিক পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে চকরিয়া আদালত চত্বরে আইনজীবী সমিতির কার্যালয়ে অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহিদুল ইসলামের নেতৃত্বে বানভাসি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
.png)
এ সময় অনুষ্ঠানে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইলিয়াছ আরিফ, অ্যাডভোকেট মীর হোছাইন টিটু, অ্যাডভোকেট মিজবাহ উদ্দীন, অ্যাডভোকেট ডলি সিদ্দিকী, অ্যাডভোকেট মনোহর আলম, অ্যাডভোকেট এএম ওমর আলী, অ্যাডভোকেট নোমান অভি, অ্যাডভোকেট আসাদুজ্জামান জিসানসহ অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্য ও চকরিয়া চৌকি আদালত এবং সিনিয়র সিভিল জজ আদালতে কর্মরত আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী সহকারী উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলার ইতিহাসে এই প্রথম কোনো আইনজীবী সমিতি প্রাতিষ্ঠানিকভাবে দুর্যোগ-দুর্দিনে এভাবে আর্তমানবতার সেবায় এগিয়ে আসলেন।
চকরিয়া অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের সভাপতি (ভারপ্রাপ্ত) ওমর ফারুক বলেন, মাতামুহুরি নদী চকরিয়ায় বুক চিরে বয়ে যাওয়া বন্যার পানি যখন সাধারণ মানুষের জীবনের স্বস্তিটুকু কেড়ে নিয়েছে, তখন আমরা ঘরে বসে থাকতে পারেনি।
আইনজীবী, আইনঅঙ্গনের সংশ্লিষ্ট সবার অর্থায়নে এই সামান্য খাদ্য সামগ্রী অসহায় মানুষের মুখের এই হাসিই আমাদের সবচেয়ে খুশি। দুর্যোগ কেটে না যাওয়া পর্যন্ত আমাদের এই মানবিক প্রয়াস অব্যাহত থাকবে। খাদ্য সামগ্রী হাতে পেয়ে উপস্থিত বন্যাদুর্গত পরিবারের চোখে-মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।