রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কাশেমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সাজিদ ওই গ্রামের মো. আব্দুল মতিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মায়ের সঙ্গে পাট শুকানোর স্থানে যায় সাজিদ। কিছুক্ষণ পর খেলাধুলার কথা বলে বাড়ি ফিরে আসে সে। পরে স্বজনরা তাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুর দেড়টার দিকে বাড়ির পূর্ব পাশের একটি পুকুরে সাজিদকে ভাসমান অবস্থায় পাওয়া যায় এবং উদ্ধার করে মৃত ঘোষণা করা হয়।
.png)
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।