ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদিসহ আটক ৩ 

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০১, ১৭ আগস্ট ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদিসহ আটক ৩ 
ছবি: ডেইলি বাংলাদেশ

অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হবিগঞ্জে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আলোচিত মাহদি হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কোর্ট মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিবকে আটক করে পুলিশ।

পুলিশের দাবি, প্রশাসনের অনুমতি ছাড়াই ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় প্রশাসন মিছিলের অনুমতি দেয়নি।

Advertisement

হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, প্রশাসনের বাধা উপেক্ষা করে কয়েকজন সেখানে জড়ো হলে ঘটনাস্থল থেকে মাহদী হাসানসহ তিনজনকে আটক করা হয়।

তবে মাহদী হাসানসহ তিনজনকে আটকের সময় কোর্ট মসজিদ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য কোনো নেতা-কর্মী বা আন্দোলনকারীকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আটকদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!