ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বড় বোনকে ধর্ষণের অভিযোগে ছোট ভাই গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪০, ১৭ আগস্ট ২০২৬
বড় বোনকে ধর্ষণের অভিযোগে ছোট ভাই গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আপন বড় বোনকে ধর্ষণের অভিযোগ ছোট  ভাইকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মৌচাক এলাকায় আলমের পঁচা সাবান ফ্যাক্টরি সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই দিন বিকেল আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে বাসায় কেউ না থাকার সুযোগে ৩০ বছর বয়সী ওই নারী নিজ কক্ষে অবস্থান করছিলেন। এ সময় তার আপন ছোট ভাই  জোরপূর্বক তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

Advertisement

ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার সময় তাদের বৃদ্ধা মা গ্রামের বাড়িতে ছিলেন। বড় ভাই ও ভাবিও পেশাগত কাজে বাইরে থাকায় বাসাটি ফাঁকা ছিল। এ সুযোগে ছোট ভাই তার বোনের কক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করেছে।

অভিযুক্তের স্থায়ী ঠিকানা নোয়াখালীর বেগমগঞ্জ থানার হাজিপুর এলাকায়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, বড় বোনকে ধর্ষণের অভিযোগে ছোট ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!