ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ি ফেরা হলো না দুই শ্রমিকের, কালভার্টে পড়ে প্রাণহানি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৫, ১৮ আগস্ট ২০২৬
বাড়ি ফেরা হলো না দুই শ্রমিকের, কালভার্টে পড়ে প্রাণহানি
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে নির্মাণাধীন কালভার্টে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেনএকই ইউনিয়নের বালিয়াদিঘি গ্রামের সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২১) ও জমির উদ্দিনের ছেলে আবুল হায়াত (৩৩)। তারা দুজনেই ট্রাকের শ্রমিক।

Advertisement

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র জানান, কানসাটে ট্রাকে শ্রমিকের কাজ শেষ বাড়ি ফিরছিলেন তারা দুইজন। অসাবধানতাবশত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন কালভার্টের নিচে পড়ে গেলে গুরুতর আহত হন তারা। পরে সে পথের যাতায়াতকারীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ//এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!