ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেলেন মাহদিসহ ৩ জন

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৮, ১৮ আগস্ট ২০২৬
২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেলেন মাহদিসহ ৩ জন
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘণ্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আলোচিত মাহদি হাসানসহ ৩ জন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে মুচলেকা নিয়ে মাহদি হাসানসহ আটক ৩ জনকে ছেড়ে দেওয়া হয়।

এ সময় থানা ফটকের সামনে ভিড় জমায় বৈছাআ নেতাকর্মী ও আটককৃতদের স্বজনসহ সংবাদকর্মীরা। মাহদি ছাড়াও ছাড়া পাওয়া অন্য দুইজন হল বৈছাআ নেতা মির্জা সুমন ও মো. রাকিব।

Advertisement

পুলিশ জানায়, সোমবার বিকেল সাড়ে ৫টায় শহরের কোর্ট মসজিদের সামনে প্রশাসনের অনুমতি ছাড়া ছাত্রজনতার ব্যানারে  বিক্ষোভ মিছিলের আয়োজন করে মাহদি ও তার লোকজন। এতে আইনশৃঙ্খলার অবনতির পাশাপাশি শহরে বিশৃঙ্খলার তৈরির আশঙ্কা দেখা দিলে ঘটনাস্থল থেকে পুলিশ তাদেরকে আটক করে।
 
মাহাদির বাবা মাওলানা তৈয়ব আলী বলেন, আমার ছেলেকে পুলিশ ধরে নেয়ার পর ২১ ঘণ্টা থানায় আটক রেখেছে। পরে আজ দুপুরে মুচলেকা রেখে তাকে ছেড়ে দিয়েছে। তবে কী মুচলেকা দেওয়া হয়েছে বা মুচলেকায় কী লেখা হয়েছে পুলিশ এ বিষয়ে  কোনো তথ্য দেয়নি।

এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ক্থা বলতে রাজি হননি। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!