ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মরম আলীর ‘লালসার শিকার ২০ মাসের শিশু

আল হাবিব, সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৪, ১৮ আগস্ট ২০২৬
মরম আলীর ‘লালসার শিকার ২০ মাসের শিশু
ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জের ছাতকে ২০ মাসের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মরম আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (১৬ আগস্ট) দুপুরে দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবনগাঁও এলাকার ২০ মাসের ওই শিশুর প্রতিবেশী মরম আলী। পাশাপাশি বাড়ির বাসিন্দা হওয়ায় ওই শিশুটিকে মরম আলী প্রতিদিনই কোলে নিয়ে আদর করত। পরে রোববার শিশুটিকে তার বসতঘরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় ওই শিশুর মা ঘটনাটি দেখে ফেললে তিনি পালিয়ে যান। পরে আহত শিশুটিকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

Advertisement

সোমবার (১৭ আগস্ট) ওই শিশুর বাবা মরম আলীর বিরুদ্ধে ছাতক থানায় মামলা করেন। পরে পুলিশ সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে মরম আলীকে বাবনগাঁও থেকে গ্রেপ্তার করে।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলী হোসেন বলেন, পরিবারের কাছ থেকে আমরা শুনেছি এই মরম আলী নাকি এর আগেও শিশুটির সঙ্গে খারাপ আচরণ করেছে। ওই দিন শিশুটিকে ধর্ষণের সময় শিশুটির মা দেখে ফেলে। থানায় মামলা হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২০ মাসের এক শিশুকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আহত শিশুটি বর্তমানে চিকিৎসাধীন আছে। সোমবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত মরম আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!