ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মামলা তুলে না নেয়ায় গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৯, ২১ আগস্ট ২০২৬
মামলা তুলে না নেয়ায় গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি মামলা তুলে না নেয়ার জের ধরে বন্দরের সন্ত্রাসী সিফাত বাহিনীর প্রধান সিফাতের নেতৃত্বে জাহিদ হাসান বুলবুল (৪৫) নামে রিকশা গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা করেছে। 

বৃহস্পতিবার রাত ১০টায় এ ঘটনা ঘটে।

নিহত বুলবুল সালেহনগর শাহী মসজিদ এলাকা রাজা মাস্টারের ছেলে। তিনি ইসলামী আন্দোলনের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।

Advertisement

পরিবারের লোকজন জানান, চব্বিশের আন্দোলনের সময়ে সালেহনগর এলাকাতে বুলবুলের গ্যারেজে লুটপাটের ঘটনায় বুলবুল বন্দর থানায় সিফাতকে প্রধান আসামি করে একটি মামলা করেন। বৃহস্পতিবার রাত ১০টায় সালেহনগর এলাকাতে বুলবুলকে পেয়ে মামলা তুলে নিতে ফের হুমকি দেয় সিফাত ও সঙ্গে থাকা লোকজন। এ নিয়ে তাদের বাকবিতণ্ডা ঘটে। পরে ধারালো অস্ত্র দিয়ে বুলবুলকে কুপিয়ে ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। লোকজন তাকে উদ্ধার করে শহরের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!