গ্রেপ্তারকৃতরা হলেন ফারুকের ছোটভাই বারেক শেখ (৪৪), চায়ের দোকানের কর্মচারী মো. আলমগীর হোসেন ওরফে আলম (২৬) এবং মো. রুবেল শেখ (৩০)।
রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ জানান, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ ও ব্যক্তিগত বিষয় নিয়ে ক্ষোভ থেকে বারেক তার ভাইকে হত্যার পরিকল্পনা করেন। এ জন্য আলম ও রুবেলকে ১ হাজার ৭০০ টাকা দেন তিনি।
.png)
পুলিশ জানায়, ২২ আগস্ট দুপুরে আলম ও রুবেল বাড়িতে ঢুকে ঘুমন্ত ফারুককে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ সময় বারেক বাড়ির বাইরে অবস্থান করে পাহারা দেন।
গ্রেপ্তারের পর আসামিদের দেখানো স্থান থেকে হত্যায় ব্যবহৃত দুটি রক্তাক্ত দা উদ্ধার করা হয়। এছাড়া আলম ও রুবেলের বাড়ি থেকে রক্তের দাগযুক্ত জিন্স প্যান্ট ও টি-শার্ট উদ্ধার করেছে পুলিশ।
ওসি শফিকুল ইসলাম জানান, তিন আসামি আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তাদের আদালতে নেওয়ার প্রক্রিয়া চলছে।