ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিক্ষার্থীদের গাছের চারা দিল অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশন

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৩, ২৪ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের গাছের চারা দিল অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশন
সিংড়ায় শিক্ষার্থীদের গাছের চারা দিল অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশন । ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের সিংড়া উপজেলার নলবাতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাঁচ শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের উদ্যোগে এই চারা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন ফাউন্ডেশনের সদস্য সচিব আলতাফ হোসেন, শিক্ষাবিদ প্রফেসর সুবিদ কুমার মৈত্র আলোক, সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ফাউন্ডেশনের নির্বাহী সদস্য অ্যাডভোকেট বাকি বিল্লাহ রশিদী, বাংলা টিভির নাটোর প্রতিনিধি মেহেদী বাবু এবং শিক্ষক আজাদুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

​চারা বিতরণের পূর্বে বিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও প্রকৃতিকে বাসযোগ্য রাখতে গাছের বিকল্প নেই। পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রতিটি চারা সঠিকভাবে রোপণ ও পরিচর্যা করার পরামর্শ দেন তারা। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!