ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারী কণ্ঠে প্রবাসী টার্গেট গ্রুপের ২ সদস্য গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩১, ২৪ আগস্ট ২০২৬
নারী কণ্ঠে প্রবাসী টার্গেট গ্রুপের ২ সদস্য গ্রেপ্তার
ছবি: ডেইলি বাংলাদেশ

পুরুষ হয়েও নারী কণ্ঠে প্রবাসীদের টার্গেট করে আলাপ শুরু। তারপর বিভিন্ন কৌশলে হাতিয়ে নেন টাকা। এমন এক চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ​নাটোরের লালপুরে গড়ে উঠে এমন চক্র। বেশ কিছুদিন ধরে পুলিশ তৎপরতা চাল্লায় এদের ধরতে। 

সোমবার ভোর ৪টা ১০ মিনিটে লালপুর থানাধীন জোতগৌরী এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হ্যাকিং কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন জোতগৌরী গ্রামের চান্দের আলীর ছেলে মো. সোহেল রানা (১৯) এবং একই গ্রামের আসলাম হোসেনের ছেলে মো. রাজীব আলী (২৭)।

Advertisement

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল মাসুমের নেতৃত্বে পুলিশের একটি দল জোতগৌরী গ্রামে অভিযান পরিচালনা করে। আসামিদের মধ্যে রাজীব আলীর বসতবাড়ির দক্ষিণ দুয়ারী ঘরের বারান্দায় অভিযান চালিয়ে সোহেল ও রাজীবকে আটক করা হয়। এ সময় হ্যাকিং এবং অনলাইন প্রতারণায় ব্যবহৃত ৩টি স্মার্টফোন উদ্ধার করে পুলিশ।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাক করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছিল। আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। ​গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!