ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

খাগড়াছ‌ড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৩, ২৬ আগস্ট ২০২৬
খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৬আগস্ট) বিকেলে খাগড়াছড়ি প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় আগের কমিটি বিলুপ্ত করে ১৯ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সমির মল্লিক সভাপতি এবং চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি দিদারুল আলম রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সহ সভাপতি হয়েছেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি কানন আচার্য্য। যুগ্ম সম্পাদক পদে চ্যানেল টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি নুরুচ্ছাফা মানিক, অর্থ সম্পাদক পদে নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি জাফর সবুজ এবং দপ্তর সম্পাদক পদে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. মাইন উদ্দীন দায়িত্ব পেয়েছেন।

এর আগে নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি জহুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। এ সময় টেলিভিশন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানো, সংগঠনের কার্যক্রম আরও সক্রিয় করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ঐক্য সুদৃঢ় করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সভায় আলোচনার পর সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্ল পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য নতুন ১৯ সদস্যের কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কমিটি টেলিভিশন সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!