ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাটমোহর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি টুকুন, সাধারণ সম্পাদক কিংশুক

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৩, ২৯ আগস্ট ২০২৬
চাটমোহর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি টুকুন, সাধারণ সম্পাদক কিংশুক
ছবি: সংগৃহীত

উৎসবমুখর পরিবেশে পাবনার চাটমোহর প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৯ আগস্ট) ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে সভাপতি পদে রকিবুর রহমান টুকুন এবং সাধারণ সম্পাদক পদে সঞ্জিত সাহা কিংশুক নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া তিনটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Advertisement

চূড়ান্ত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে রকিবুর রহমান টুকুন ২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হেলালুর রহমান জুয়েল পেয়েছেন ১০ ভোট।

সহ-সভাপতি পদে এম. এ. জিন্নাহ ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সালাহউদ্দিন খান সোহেল পেয়েছেন ১৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে সঞ্জিত সাহা কিংশুক ১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী শামীম হাসান মিলন পেয়েছেন ১২ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল লতিফ রঞ্জু ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. নুরুল ইসলাম পেয়েছেন ১৪ ভোট।

অর্থ সম্পাদক পদে মো. জাকির সেলিম ১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী মো. সাইফুল ইসলাম পেয়েছেন ১২ ভোট।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক পদে শুভাশীষ ভট্টাচার্য তুষার, প্রচার সম্পাদক পদে হাবিবুর রহমান শিশির এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে খন্দকার ইফতেখার আহমেদ টুটুল।

অন্যদিকে, কার্যকরী সদস্য পদে এস. এম. মাসুদ রানা ২২ ভোট, মো. জাহাঙ্গীর আলম ২৬ ভোট, বিপ্লব আচার্য ২৬ ভোট এবং শাহীনুর রহমান শাহীন ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

চাটমোহর প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুল মান্নান পলাশ স্বাক্ষরিত চূড়ান্ত ফলাফলপত্রে নির্বাচনের এসব ফলাফল উল্লেখ করা হয়েছে।

নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!