ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে মাদকের টাকা না পেয়ে ছেলের হাতে বাবা খুন

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৯, ৩০ আগস্ট ২০২৬
টাঙ্গাইলে মাদকের টাকা না পেয়ে ছেলের হাতে বাবা খুন
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের নাগরপুরে মাদকের টাকা না পেয়ে মোস্তফা নামে এক যুবকের বিরুদ্ধে তার বাবাকে শীল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার বেকড়া ইউনিয়নের কোনাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রহিম ভূঁইয়া পেশায় ভ্যানচালক ছিলেন।

Advertisement

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রহিম ভূঁইয়া বাড়িতে খাবার খেতে বসেছিলেন। এ সময় তার মাদকাসক্ত ছেলে মোস্তফা বাবার কাছে টাকা দাবি করেন। টাকা দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে মোস্তফা মসলা বাটার শীল দিয়ে বাবার মাথায় উপর্যুপরি আঘাত করেন। গুরুতর আঘাতে রহিম ভূঁইয়া ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নাগরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!